রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ভাসানচর যাচ্ছে আরও ২ হাজার ২৬০ জন রোহিঙ্গা

তরফ নিউজ ডেস্ক : পঞ্চম দফায় আরও ৪ হাজার রোহিঙ্গা যাচ্ছে ভাসানচরে। এদের মধ্যে ২ হাজার ২৬০ জন রওনা হয়েছেন গন্তব্যে।

বুধবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বোট ক্লাব থেকে তাদেরকে নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নৌ বাহিনীর ৬টি জাহাজ।

এর আগে গতকাল (মঙ্গলবার) টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে বাসযোগে চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ক্যাম্পে রাখা হয় রোহিঙ্গাদের। সেখানে রাত্রিযাপন শেষ বুধবার ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারা।

ভাসানচরে যাওয়া রোহিঙ্গারা বলছেন, টেকনাফ-উখিয়ার ক্যাম্পগুলোতে বসবাসের তেমন সু-ব্যবস্থা না থাকায় স্বেচ্ছায় তারা ভাসানচরে যাচ্ছে। এর আগে তাদের যেসব আত্মীয়-স্বজন ভাসানচরে গেছেন তাদের সঙ্গে কথা বলে সেখানে যেতে আগ্রহ প্রকাশ করেছেন।

গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার দফায় কক্সবাজারের ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে ৯ হাজার ৫৪০ জন রোহিঙ্গা। প্রথম দফায় গত ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যান।

এরপর ২৯ ডিসেম্বর দ্বিতীয় ধাপে ১ হাজার ৮০৫ জন ও তৃতীয় ধাপে দুইদিনে ২৮ ও ২৯ জানুয়ারি ৩ হাজার ২০০জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। ১৪ ফেব্রুয়ারি ২ হাজার ১৪ জন ও ১৫ ফেব্রুয়ারি ৮৭৯ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com