রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে লাউয়াছড়া বনে বন্যপ্রাণী অবমুক্ত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণী অবমুক্ত ও বটবৃক্ষরোপণ করেছে।

বুধবার (৩মার্চ) বিকেলে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃক আয়োজিত বন্যপ্রাণী অবমুক্ত অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বন্যপ্রাণীগুলো অবমুক্ত করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বিভিন্ন সময় লোকালয় থেকে আহত বন্যপ্রাণী উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে এনে চিকৎসা সেবার পর প্রাণীগুলো অবমুক্ত করে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে বিভিন্ন প্রজাতির ৫টি বন্যপ্রাণী লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়, বন্যপ্রাণীগুলোর মধ্যে রয়েছে ১টি মেছবাগ, ১টি লজ্জাবতী বানর, ১টি শংখনী সাপ, ১টি গন্ধগোকুল, এছাড়াও বনে ২টি বটবৃক্ষরোপণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন, সহকারি কমিশনার নেছার উদ্দিন, সহকারি বন সংরক্ষক আবুবক্ষর সিদ্দিক, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যন সিতেশ রঞ্জন দেব, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, সাংবাদিক বিকুল চক্রবর্তী, সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, রাজদীপ দেব দীপ প্রমূখ।

এসময় বনবিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com