রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

টিলা কাটার দায়ে রিসোর্টের মালিককে জরিমানা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে টিলা কাটার দায়ে একটি রিসোর্টকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪মার্চ) দুপুরে শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় রিসোর্টের মালিক টিলা কেটে তার রিসোর্ট সম্প্রসারণ করছিলেন। এ সময় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে টিলাকাটার অভিযোগে তাওসী গার্ডেন নামে রিসোর্টকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এবং পাহাড় কাটার মাটি এক মাসের মধ্যে ভরাট করার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।

টিলা কাটায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সালের ৬ এর “খ”লঙ্ঘনের দায়ে জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। শ্রীমঙ্গল সহকারী কমিশনার ভূমি মো. নেছার উদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক বদরুল হুদা, এসআই কামরুল হাসান উপস্থিত ছিলেন।

জানা যায়, নির্মানাধীন রিসোর্ট এর ভূমি মালিক শুভাস ভর নুরুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তিকে জায়গাটি দীর্ঘমেয়াদী লীজ বন্দোবস্ত দেয়। নুরুল ইসলাম চৌধুরীকে লীজ বন্দোবস্ত নিয়ে সেখানে তাওসী গার্ডেন নামে একটি রিসোর্ট নির্মাণ কাজ শুরু করেন। এতে নির্মানাধীন রিসোর্টের পেছনের একটি প্রাকৃতিক টিলার অংশ বিশেষ কেটে মাটি ভরাট কাজ করেন। এতে টিলার নিচ কেটে গভীর গর্ত করা হয়েছে তাতে যে কোন সময় টিলাটি সম্পূর্ণ ধ্বসে পড়ার উপক্রম হয়। ভূমি মালিক শুভাস ভর বলেন, টিলাটি আগেই কাটা ছিলো। এখন আমরা সামান্য জায়গা কেটে সমান করেছি। এখানে রিসোর্ট এর কয়েকটি ইকো ঘর এবং একটি জলধারা তৈরীর কথা ছিল। শ্রীমঙ্গলে পাহাড় টিলা কেটে স্থাপনা তৈরির খবরে পাহার রক্ষা ও উন্নয়ন সোসাইটি, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ পরিবেশ ও জীব বৈচিত্রের উপর বিরুপ প্রভাব পড়ার আশংকা প্রকাশ করে আইনগত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহবান জানান।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন রিসোর্টটির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জমির মালিক সুভাষ ভরকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের মধ্যে কেটে ফেলা মাটি প্রতিস্থাপন করার নির্দেশ প্রদান করেন।

শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন বলেন, পাহার টিলা কাটা অপরাধ। এতে পরিবেশ ও জীব বৈচিত্রের উপর বিরুপ প্রভাব পড়ে। টিলা কেটে কেউ যেন প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করতে না পারে সেজন্য প্রশাসন সজাগ রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com