রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ

তরফ নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজন শিশুও রয়েছে। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত ১২টার দিকে ফতুল্লার মাসদাইরের পতেঙ্গা এলাকার একটি ভবনের ষষ্ঠ তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. মিশাল, তার স্ত্রী মিতা বেগম, তাদের শিশুকন্যা আফসানা আক্তার, শিশুপুত্র মিনহাজ, চাচাতো ভাই মো. মাহফুজ ও ফুফাতো ভাই সাব্বির হোসেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানান, রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের বোতল পড়ে ছিল। বিস্ফোরণে তিনটি কক্ষে আগুন ধরে যায়। ফ্ল্যাটে থাকা আসবাব পুড়ে গেছে; দরজা-জানালা ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস লিক হয়ে জমে থাকায় কোনো কাজে আগুন জ্বালানোর পর বিস্ফোরণ ঘটে।

নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা। আগুনে ওই ফ্ল্যাটের অধিকাংশ আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com