রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

করোনায় সাংসদ সামাদের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

তরফ নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সাংসদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউনাইটেড হাসপাতালের সিনিয়র এক্সিকিউটিভ সাজ্জাদুর রহমান শুভ। তিনি বলেন, ‘৮ মার্চ মাহমুদ উস সামাদ আমাদের হাসপাতালে ভর্তি হন। তারপর তাঁর নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। আজ দুপুর দেড়টার দিকে তিনি করোনায় আক্রান্ত অবস্থায় মারা যান। তিনি করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।’

এদিকে মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে করোনাভাইরাসের টিকা নেন। তারপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। কয়েক দিন আগে নির্বাচনী এলাকার দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।

গত রোববার ঢাকায় আসার পথে বিমানের মধ্যেই অসুস্থ অনুভব করায় সেখান থেকে সরাসরি তাকে হাসপাতালে নেওয়া হয়। করোনা পরীক্ষার জন্য ৮ মার্চ সকালে ইউনাইটেড হাসপাতালে নমুনা দেন তিনি। বিকেলে ফলাফল পজিটিভ আসে।

মাহমুদ উস সামাদ চৌধুরী ২০০৮ সাল থেকে পরপর তিনবার সিলেট-৩ আসনে সাংসদ নির্বাচিত হন।

মাহমুদ উস সামাদ চৌধুরী ১৯৫৫ সালের ৩ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেটে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম দেলোয়ার হোসেন চৌধুরী ও মা আছিয়া খানম চৌধুরী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com