শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

তাহিরপুরে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুরে সাদিকুর রহমান আনান (২২) নামের এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

আনান তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে ও বিশ্বম্ভরপুর উপজেলার দীগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

গতকাল শনিবার (১৩ মার্চ) দুপুরের দিকে নিজ ঘরে গলায় রশি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে আনান। পরিবারের লোকজন বিষয়টি দেখে ফেলায় তাকে আড়া থেকে নামিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

আজ রোববার (১৪ মার্চ) দুপুরে পুলিশ আনানের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার জানান, প্রাথমিকভাবে ওই ছাত্রের আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com