মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

রক্তাক্ত মিয়ানমার, গুলিতে নিহত ৩৯

তরফ নিউজ ডেস্ক : ফের রক্তাক্ত হলো মিয়ানমারের রাজপথ। জান্তা সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। এতে একদিনেই নিহত হয়েছেন ৩৯ জন। আহত হয়েছেন আরও অনেকে। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম পুলিশের গুলিতে এত মানুষের হতাহতের ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াংগনের হ্লাইং থারিয়ার এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের দিকে গুলি ছুড়েছে। বিক্ষোভকারীরা এদিন লাঠি ও ছুরি নিয়ে প্রতিবাদে যোগ দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার হ্লাইং থারিয়ার এলাকায় বিক্ষোভের ভিডিওতে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি বিক্ষোভকারীদের অনেককে সঙ্গে ঘরে বানানো ঢাল আর হেলমেট দেখা গেছে। পুরো এলাকা ছেয়ে ছিল কালো ধোঁয়ার আস্তরণে।

সেখানে দুটি কারখানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও স্থানীয় সংবাদমাধ্যমে খবর এসেছে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে আন্দোলন অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com