শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: “মজিববর্ষে শপথ করি, প্লাষ্টিক দূষণ রোধ করি” এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার লাকসামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লাকসাম উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় সোমবার (১৫ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এনায়েত উল্ল্যাহ, উত্তরদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লাাকসাম উপজেলা শাখার সভাপতি কাজী মাসউদ আলম, সাধারণ সম্পাদক আরিফুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহিন, অর্থ সম্পাদক নুরুল আলম সুমন, আইন বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, প্রচার সম্পাদক জাহিদুল হক, নির্বাহী সদস্য অঞ্জন সাহা, মোঃ আহসান উল্ল্যাহ, ফরহাদ ইসলাম রনি, শাহ্ মোঃ নুরুল আলম, আনোয়ার হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com