সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ধানের শীষের জয়

তরফ নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া জয়ী হয়েছেন।

বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সহকারী রির্টানিং কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

জানা যায়, ১৩২টি কেন্দ্রে আবদুস সাত্তার ভূঁইয়া পেয়েছেন ৮৩ হাজার ৯৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি প্রতীক নিয়ে মঈনউদ্দিন পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট। এনিয়ে পাঁচবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া।

উল্লেখ্য, আশুগঞ্জ উপজেলার বাহারদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (৩০ ডিসেম্বর) মারামারি ও কেন্দ্র বন্ধ থাকার কারণে (১ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে কেন্দ্র গুলোতে পুন:ভোটের জন্য (৯ জানুয়ারি) সময় বেধে দেওয়া হয়। নির্ধারিত দিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  স্থগিত তিন কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এনিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আটটি আসনে জয় পেলো বিএনপি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com