মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

করোনাভাইরাস: দেশে আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৭১৯

তরফ নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে এক হাজার ৭১৯ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে।

দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৫৯৭ জনে। আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬০ হাজার ৮৮৭ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৩৫২ জন। মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১৪ হাজার ৪৭৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছর ৮ মার্চ। আর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার একদিনে সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ছয় হাজার ৫৪৫ জন এবং একদিনে করোনা আক্রান্ত হয়েছে তিন লাখ ৩৬ হাজার ৩২৭ জন।

সবমিলিয়ে বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে ১২ কোটি সাত লাখ ৬৬ হাজার ১৯ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৭১ হাজার ৭৭৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে নয় কোটি ৭৪ লাখ আট হাজার ৮৬ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com