রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

শ্রীমঙ্গলে গুণীজনদের সম্মাননা প্রদান

শফিকুল ইসলাম রুম্মন, নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় দৈনিক পত্রিকা ভোরের কাগজের ৩০ বছরে পদার্পণ উপলক্ষে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷ মঙ্গলবার (১৬মার্চ) সন্ধ্যায় টি হ্যাভেন রিসোর্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷

ডা. হরিপদ রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত ৷ অতিথি হিসেবে ছিলেন, নজরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসূরুল হক, অধ্যাপক মোকেশ দেব, মুয়িজুর রহমান, আবু সিদ্দিক মোহাম্মদ মুসা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি চেমন আনাম চৌধুরী, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল৷

উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আকরাম খান, এনাম হোসেন চৌ: মামুন, সহকারি অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, দেবব্রত দত্ত হাবুল, ভোরের কাগজ প্রতিবেদক ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমুখ ৷

এসময় প্রধান অতিথি ভোরের কাগজ পত্রিকার পক্ষ থেকে ৩জন গুণী ব্যাক্তিদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন ৷ গুনীজনরা হলেন লেখক, কবি ও সুরকার এ কে আনাম ( মরনোত্তর) আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু ও প্রধান শিক্ষক জহর তরফদার ৷

সঞ্চালনায় ছিলেন, অধ্যাপক অবিনাশ আচার্য্য ৷ অনুষ্ঠান শেষে টিচার্স কালচারাল ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয় এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com