রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

হাসপাতাল থেকে বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ সদর হাসপাতালে মুক্তিযোদ্ধা ওয়ার্ডের দরজা ভেঙে বীরেশ দাশ (৬৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃতদেহ উদ্ধার করছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় এ মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত বীরেশ দাশ জেলার বানিয়াচং উপজেলার নজিরপুর গ্রামেন মৃত মহেশ দাশের ছেলে।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বীরেশ দাশ গত ১ মার্চ কিডনি জনিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি ছিলেন। গত মঙ্গলবার রাতে বীরেশ দাশের পরিবার তাকে একা রেখে বাসায় চলে যান। সকালে তার ছেলে বিজয় দাশ এসে দেখতে পান দরজা বন্ধ। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।

নিহত মুক্তিযোদ্ধার ছেলে বিজয় দাশ বলেন, বাবাকে সদর হাসপাতালে কিডনিজনিত রোগে ভর্তি করি। মঙ্গলবার রাতে তাকে মুক্তিযোদ্ধা ওয়ার্ডে রেখে বাসায় চলে যাই। সকালে এসে দেখি ওয়ার্ডের রুম বন্ধ। পরে পুলিশ এলে দরজা ভেঙে দেখি বেডের নিচে রক্তাক্ত অবস্থায় পরে আছেন বাবা।

এ বিষয়ে হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিন বলেন, বীর মুক্তিযোদ্ধা বীরেশ দাশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com