রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শায়েস্তাগঞ্জে র‌্যাব ইউনিটের উদ্বোধন

জামাল হোসেন লিটন, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সম্প্রদায়ীক সম্প্রীতি যেনো কেউ নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সর্তক থাকতে হবে বলে মন্তব্য করেছেন র‌্যাব ফোর্সেস মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ক্রাইম প্রিভেশন কোম্পানি-১, র‌্যাব-৯ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাবের ডিজি বলেন, সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় যারা এলাকার স¤প্রীতি নষ্ট করেছে, তারা যতই শক্তিশালী হোক তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

র‌্যাবের প্রধান বলেন, হবিগঞ্জ সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে র‌্যাবের একটি কোম্পানী করার প্রয়োজনীয়তা দেখা দেয়। তাই আজকে জেলার শায়েস্তাগঞ্জে র‌্যাবের নতুন ইউনিট চালু করা হয়েছে। এই ইউনিট সকল অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে। র‌্যাবের অফিসার ও সদস্যরা অত্যন্ত সাফল্যের সাথে তাদের দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে র‌্যাবের ডিজি বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের মামলা আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

র‌্যাব-৯ মিডিয়া উইং সদস্য ওবাইনের সঞ্চালনায় সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার (অতিঃপুলিশ সুপার) কামরুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- র‌্যাব-৯ এর সিও (কমান্ডার) লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা শরীফুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- র‌্যবের অতিরিক্ত মহাপরিচালক আজাদ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, কমান্ডেন্ট ইন সার্ভিসের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়াতুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগির চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি মেয়র আতাউর রহমান সেলিম, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, উপজেলা নিবার্হী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com