রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সুনামগঞ্জে ধর্মীয় গুজব প্রতিরোধে ইমাম-ওলামাগণের সাথে মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধিঃ ধর্মীয় গুজব প্রতিরোধে সুনামগঞ্জ জেলা প্রশাসন জেলার শীর্ষ ইমাম ওলামাগণ সহ ধর্মীয় নেতৃবৃন্ধের সাথে মতবিনিময় সভা করেছেন।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।’

ইমাম ওলামাগণ ও ধর্মীয় নেতৃবৃন্ধ, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ কোনো প্রকার গুজবে কান না দিয়ে ধর্মীয় শান্তি-সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে সভায় একমত পোষন করেন।’

সভায় সংরক্ষিত মহিলা (সিলেট-সুনামগঞ্জ) আসনের এমপি এ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, পৌর মেয়ার নাদের বখ্ত, জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন উপ পরিচালক মোঃ ছিদ্দিকুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার প্রমুখ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।’

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে জেলার শাল্লায় নোয়াগাঁও এ জলমহাল কেন্দ্রীক পুর্ব বিরেধের জের ধরে এক হিন্দু যুবকের ফেসবুক ষ্ট্যাটাস ও হেফাজতের ইস্যু তৈরী করে গুজব রটিয়ে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতে হামলা ভাংচুর ও লুপাটের ঘটনা ঘটে। এ ধরণের ঘটনার পুন:রাবৃক্তি ঠেকাতেই শনিবার জেলা প্রশাসনের আহবানে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com