রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

হজে যেতে পারবেন ১৮-৬০ বছর বয়সীরা

তরফ নিউজ ডেস্ক: করোনাভাইরাস মহামারির মধ্যে এই বছরের হজের নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। চলতি বছর ১৮ থেকে ৬০ বছর বয়সীরা হজ আদায় করতে পারবেন বলে নির্দেশনায় জানানো হয়েছে।

হজ-১৪৪২ প্রটোকল ঘোষণায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়। এর ফলে ১৮ বছরের নিচে এবং ৬০ বছরের উপরে কেউ এবারের হজে অংশ নিতে পারবেন না। খবর হারামাইন শরিফাইনের।

নির্দেশনায় বলা হয়েছে, হজে অংশগ্রহণকারীরা সৌদি আরবে অবতরণের কমপক্ষে ১ সপ্তাহ পূর্বে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে। সৌদিতে অবতরণের ৭২ ঘণ্টা পূর্বে করা কোভিড ১৯ পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকা লাগবে।

নির্দেশনা অনুযায়ী, সৌদিতে আসার পর ৭২ ঘণ্টা কোয়ারেন্টাইনে থাকতে হবে। এখানে আবারও পিসিআর টেস্ট হবে এবং নেগেটিভ রিপোর্ট আসার পর কোয়ারেন্টাইন সমাপ্ত হবে।

হজ ১৪৪২ হিজরি উপলক্ষে স্বাস্থ্য প্রটোকল পরিকল্পনা অনুযায়ী সকল হাজী এবং হজ কর্মীরা পৃথক ব্যাজ পরিধান করবেন এবং প্রত্যেকে অবস্থানের ক্ষেত্রে একে অন্যের মাঝে অন্তত দেড় মিটার দূরত্ব বজায় রাখবেন। প্রতিটি গ্রুপ হবে ১০০ জনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com