রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পত্নীতলায় কোভিড-১৯ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক কর্মসূচী

মোঃ মাজেদ আলী, পত্নীতলা (নওগাঁ): মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার, “মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” মাস্ক পড়া নিশ্চিত করি, করোনা মুক্ত দেশ গড়ি সহ নানা স্লোগান নিয়ে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে জেলার অন্যান্য উপজেলার মতো পতœীতলায় কোভিড-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় পত্নীতলা থানা চত্বর থেকে আরম্ভ হওয়া উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ সামসুল আলম শাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পতœীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, নজিপুর পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব আব্দুল মজিদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা সহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমূখ।

কোভিড-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত একটি র‌্যালী এসময় উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এবং সাধারন মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com