রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শাহজালালে আচারের বয়ামে ১০ হাজার ইয়াবা

তরফ নিউজ ডেস্ক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটক করা হয়েছে সৌদিগামী এক যাত্রীকে।

সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিমানবন্দর বহির্গমন টার্মিনাল থেকে রাকিব হোসেন নামে ৩১ বছর বয়সী ওই যাত্রীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) মো. আলমগীর হোসেন।

জানা যায়, গালফ এয়ারের (জিএফ ২৫১) একটি ফ্লাইটযোগে ঢাকা থেকে ভোররাত ৫টা ৪০ মিনিটে বাহারাইন হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল রাকিব হোসেনের। আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে গেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। এসময় তেতুলের আচারের দুটি বড় বয়ামে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা পাওয়া যায়, যার বাজারমূল্য পঞ্চাশ লাখ টাকা বলে জানা গেছে। আটক রাকিবের বাড়ি লক্ষীপুরের রামগঞ্জে।

জিজ্ঞাসাবাদে রাকিব জানায়, নাজমুল নামে ট্রাভেল এজেন্সির এক ব্যক্তি তাকে এই ইয়াবাসহ আচারের বয়াম দিয়েছে। নাজমুলসহ আরও অজ্ঞাতনামা ব্যক্তিকে এই মামলার এজাহারভুক্ত করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় আটক ব্যক্তিসহ অন্যান্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com