রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বড়লেখায় ভোক্তার সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ও করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্টনগুলো মানুষকে সচেতন করে তোলতে মাঠে কাজ করছে।

মঙ্গলবার (২৩ মার্চ) সকালে জেলার বড়লেখা উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে বড়লেখার জেলা পরিষদ মার্কেট, মাধবকুন্ড, কাঠালতলী রোড ও মাধবকুন্ডের আশেপাশে বাজার তদারকি কার্যক্রমের পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, পথচারী ও পযটকদের মাঝে মাঝে মাস্ক বিতরণ করা হয় ।

গত কয়েকদিনে হঠাৎ করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সবাইকে সমাজিক দুরত্ব বাজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আল-আমিন জানান, বাজার মনিটরিং এর পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণা ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি অব্যহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com