রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শায়েস্তাগঞ্জে ট্রাকের চাপায় ট্রাক্টর চালক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: শায়েস্তাগঞ্জ উপজেলায় ড্রামট্রাকের চাপায় নুরুল ইসলাম (৪৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩মার্চ) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চৌধুরীপাম্প নামকস্থানে এদুর্ঘটনাটি ঘটে। নিহত নুরুল ইসলাম শায়েস্তাগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের চরনুর আহমদ গ্রামের বাসিন্দা। তিনি ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ পল্লীবিদ্যুতের খুটি বহনকারী ট্রাক্টরকে পিছন দিক থেকে একটি ড্রামট্রাক ধাক্কা দিলে ট্রাক্টর চালক নুরুল ইসলাম গাড়ি থেকে ছিটকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com