রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ মেশিন ধ্বংশ

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ বালুর বিরুদ্ধে ভ্রামামান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪.০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭.০০ ঘটিকা পর্যন্ত চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও চাবাগানের নিকস্থ অ-ইজারাকৃত ‍জমি ও নালা হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে প্রায় ২৫টি ড্রেজার মেশিন এবং প্রায় ২৫শ’ মিটার পাইপ বিনষ্ট করা হয় । একই সময় ঘটনাস্থল থেকে প্রায় ৩৪ হাজার ৫ শ’ ঘনমিটার সিলিকা বালু জব্দ করে স্থানীয় প্রতিনিধির জিম্মায় রাখা হয়। এ সময় বালু খেকুদের প্রধান দারাগাঁও গ্রামের পুতুল মিয়ার পুত্র কাউসার পালিয়ে যায়। অভিযান পরিচালনা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ।

ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন সাটিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান, মোঃ আব্দুর রশিদ, সাটিয়াজুরী ইউপি এবং চুনারুঘাট থানার পুলিশের একটি দল।

চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ। বালু খেকুদের ধরিয়ে দিতে তিনি অনুরোদ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com