শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

করোনাভাইরাস: শনাক্ত সাড়ে তিন হাজারের বেশি, মৃত্যু ২৫

তরফ নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাড়ে তিন হাজারের বেশি মানুষের মধ্যে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন আরও ২৫ জন।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫০২টি নমুনা পরীক্ষা করে তিন হাজার ৫৬৭ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। সবমিলিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ৮০ হাজার ৮০৮ জন।

গত একদিনে করোনায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৭৬৩ জনে।

উল্লিখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯১৫ জন। সবমিলিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা পাঁচ লাখ ২৭ হাজার ৯০৯ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা অনেকটা কমে গেলেও গত কয়েক সপ্তাহ ধরে তা ক্রমশ বাড়ছে। এটাকে করোনার দ্বিতীয় ঢেউ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com