রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলের মিরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি: ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানসহ ২৫ জনের ওপর ডিজিটাল নিরাপত্তা আইনে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে ভিত্তিহীন অভিযোগে মামলা দায়েরের ঘটনার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাহুবল উপজেলা ছাত্রদল এবং আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ ছাত্রদল ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর ১২টায় বিক্ষোভ মিছিলটি বাহুবল উপজেলার প্রাণকেন্দ্র মিরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফুর রহমান চৌধুরী সুমন, সদস্য সচিব মোঃ স্বপন তালুকদার , সদস্য মোঃ রুবেল মিয়া, হাবিব রহমান হাবিব।

মিরপুর কলেজ ছাত্রদলের ১ম যুগ্ম-আহ্বায়ক মোঃ সাহিদ মহালদার, চয়ন চৌধুরী , হাবিবুর রহমান সুজন, সদস্য সচিব মোঃ জাকির আলম সাকিব, সদস্য ইফতেখার আহমেদ রুমান, তারেক আহমেদ,সাব্বির আহমেদ, সায়েমোর রহমান সিয়াম, সহ উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com