রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মোদি বিরোধী বিক্ষোভ থেকে শিশু বক্তা রফিকুল মাদানী আটক

তরফ নিউজ ডেস্ক : রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী মিছিলে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া যায়। আজ বৃহস্পতিবারের যুব অধিকার পরিষদের এই মোদি বিরোধী বিক্ষোভে পুলিশ অতর্কিত পিছন থেকে লাঠিচার্জ, কাদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুঁড়েছে বলে জানান ছাত্র অধিকার পরিষদের নেতা মো. মশিউর রহমান। তিনি আরো বলেন, আমরা মতিঝিল শাপলা চত্ত্বর পার হচ্ছিলাম এই সময় এই ঘটনা ঘটে। এখান থেকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়েছে।

ছাত্র অধিকার পরিষদেও যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বলেন, আমাদের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন ও আটক হয়েছেন ৭ থেকে ৮ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com