শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

রাজশাহীতে সড়কে তিন যানের সংঘর্ষে নিহত ১৬

তরফ নিউজ ডেস্ক: রাজশাহীর কাটাখালীতে বাস-মাইক্রোবাস-লেগুনার সংঘর্ষে অন্তত ১৬জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাজশাহী থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। বেলা পৌনে দুইটার দিকে কাটাখালী এলাকায় আসার পর রংপুরের পীরগঞ্জ থেকে চারটি পরিবারের ১৩জন সদস্যকে নিয়ে রাজশাহীর উদ্দেশে আসা একটি মাইক্রোবাস ও একটি লেগুনার সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে যানটিতে থাকা ১১ যাত্রী নিহত হয়। আহত হয় তিনটি যানের বেশ কয়েকজন যাত্রী। হাসপাতালে নেয়া হলে সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর ওই সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com