রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে উলামা পরিষদের কিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে উলামা পরিষদ শ্রীমঙ্গলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ মার্চ) বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর বিরোধী মিছিলে হেফজতের কর্মী নিহতের ঘটনায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে শ্রীমঙ্গল উলামা পরিষদ।

প্রতিবাদ সভায় বক্তারা চট্রগ্রাম হাটহাজারি, বি.বাড়িয়া, বায়তুল মোকাররমসহ সারাদেশে মুসল্লীদের ওপর হামলা ও কয়েকজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানান। উলামা পরিষদ শ্রীমঙ্গলের উদ্যোগে রেলওয়ে চত্বর থেকে বিক্ষোভ মিছিল ও বের হয়ে. স্থানী চৌমুহনী চত্তরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উলামা পরিষদ শ্রীমঙ্গলের সহ সভাপতি মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সোহাইল আহমদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উলামা পরিষদ শ্রীমঙ্গলের অন্যতম উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আব্দুশ শাকুর, নির্বাহী সভাপতি মুফতী মাওলানা মনির উদ্দীন, সহ-সভাপতি হাফিজ মাওলানা ফেরদাউস আহমদ মাধবপুরী, মাওলানা এমএ রহীম নোমানী, মাওলানা সালাহ উদ্দীন দুলাল, উলামা পরিষদ শ্রীমঙ্গলের সহ-সেক্রেটারি হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মামুনুর রশীদ মাক্কী, রেলওয়ে জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী মাওলানা হিফজুর রহমান হিলালী, সাগরদীঘিরপাড় জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা আবুল কালাম ইউসুফী, বায়তুস সালাম জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মারুফ আব্দুল্লাহ চৌধুরী, খাঁসগাও জামে মসজিদের ইমাম সহ অন্যান্যরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com