রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ভোক্তায় অভিযোগ দিয়ে জরিমানার ২৫শতাংশ অর্থ পেলেন কলেজ শিক্ষক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করে জরিমানার ২৫ শতাংশ টাকা পেলেন সরকারি কলেজের প্রফেসর । ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জানান, মৌলভীবাজরের বনফুল এন্ড কোং একটি শাখা থেকে ঐ একটি ব্রেড কেনেন সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর জনাব মো: সেলিম, সেই সময়েই মৌলভীবাজারে অবস্থিত বনফূল এন্ড কোং এর ম্যানেজারকে তলব করে এনে ব্রেডটি দেখানো হয় এবং তিনি দুঃখ প্রকাশ করে লিখিত স্বীকারোক্তি প্রদান করেন ।

উক্ত অভিযোগটি নিষ্পত্তির লক্ষে বাদী এবং বিবাদীর উপস্থিতিতে বৃহস্পতিবার ( ১ এপ্রিল ) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে সিলেট থেকে আগত বনফুল এন্ড কোং এর কর্তৃপক্ষ তাদের ভূল স্বীকার করেন। অভিযোগটির সত্যতার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে বনফুল এন্ড কোং, মৌলভীবাজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে খাদ্য দ্রব্য প্যাকেট করে বাজারজাত করতে আরো সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

জরিমানার অর্থ বনফূল এন্ড কোং এর কর্তৃপক্ষ তাৎক্ষণিক পরিশোধ করেন। আইন অনুযায়ী অভিযোগকারী প্রফেসর জনাব মো: সেলিমকে জরিমানার ২৫% এর ৫ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com