বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

৩৭১ ইউপিসহ সব নির্বাচন স্থগিত

তরফ নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় প্রথম ধাপে দেশের ১৯ জেলার ৩৭১ ইউনিয়ন পরিষদ ও ষষ্ঠ ধাপে ১১ পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনও স্থগিত করা হয়েছে। আগামী ১১ এপ্রিল এই নির্বাচন হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (১ এপ্রিল) নির্বাচন ভবনে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, ‘আগামী ১১ এপ্রিল ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়াও ৬ষ্ঠ ধাপে ১১ পৌরসভার নির্বাচন, চিলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচন এবং সুনামগঞ্জ জেলা পরিষদের ১১নং ওয়ার্ডের শূন্যপদে নির্বাচনও স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব নির্বাচন স্থগিত থাকবে। তবে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধানের ১২৩(৪) অনুযায়ী দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। তবে সিলেট-৩ আসনের উপনির্বাচনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।’

গত ৩ মার্চ দেশের ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। একই সঙ্গে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য পদ হারানো শহীদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com