রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সংক্রমণের শীর্ষ মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসনের অভিযান

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলা করোনাভাইরাস ঝুকিঁর শীর্ষ স্থানে থাকায় প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা। স্বাস্থ্যবিধি না মানায় পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের। নির্দেশ অমান্য করায় দেয়া হচ্ছে অর্থদন্ড।

শুক্রবার ( ২এপ্রিল ) সন্ধ্যা সাতটায় জেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ নিশ্চিতে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি অমান্য ও জেলা প্রশাসনের নির্দেশ না মানায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্টানকে ১৮টি মামলায় ১২ জাহার একশত পচাত্তর টাকা টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এ সময় করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি কমাতে সন্ধ্যা ৭ টার পর দোকান বন্ধ না রাখা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ব্যক্তি ও প্রতিষ্টনকে ১৮টি মামলায় অর্থদন্ড দেওয়া হয়।

র‌্যাব-৯ এর একটি টিমের সহায়তায় ভ্রামামমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুনজিত কুমার চন্দ এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ তানভীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম, এবং অর্ণব মালাকার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com