মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জে ৫ লাখ টাকার অবৈধ ফার্নিচারসহ ট্রাক আটক

মোঃ জামাল হোসেন লিটন, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ভর্তি অবৈধ ফার্নিচার আটক করেছে বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ি। শনিবার (৩ এপ্রিল) ভোর ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ফার্নিচার ভর্তি ট্রাকটি আটক করা হয়। জব্দকৃত ফার্নিচারের মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা বলে জানা গেছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসময় শায়েস্তাগঞ্জের গংগানগরে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুর রহমানের নেতৃত্ব শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. আহমদ আলীর, মো. জাকির হোসেন, রেঞ্জ সহযোগী কর্মকর্তা মো. ইসাক আলী, আশরাফ আলী, নজরুল ইসলামসহ একদল বন কর্মকর্তা এ অভিযান চালান। এ সময় অবৈধ ভাবে পরিবহনকালে ট্রাক ভর্তি ফার্নিচারসহ ( ঢাকা মেট্রো -ট ২০ – ৯৮৯৮) গাড়ি আটক করা হয়।

শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. আহমদ আলী বলেন, বন আইনে মামলা দায়ের করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নরসিংদী থেকে অবৈধ ফার্নিচার গুলি রাতের আধারে সিলেট যাচ্ছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com