রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সড়ক দুর্ঘটনায় আহত ২৫ পুলিশ, আশংকাজনক অবস্থায় ৭ জন

তরফ নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতভর টহল শেষে পুলিশবাহী একটি পিকআপ পুলিশ লাইন্সে যাওয়ার সময় বিশ্বরোড থেকে আসা ইকনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে পুলিশবাহী গাড়িটিকে চাপা দেয়। এ সময় গাড়িতে থাকা পুলিশ সদস্যরা আহত হয়। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্যে ৭ জনকে গুরুতর আহত জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহিমসহ উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আসেন এবং আহতদের খোঁজখবর নেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহিম বিডি২৪লাইভকে জানান, এ ঘটনায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছে। ঘাতক বাস ও বাস চালককে আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com