রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ডুবে যাওয়া লঞ্চ থেকে এই প্রর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার, স্বজনদের আহাজারী

তরফ নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করে পারে নিয়ে আসা হয়েছে। এসময় নদীর পারে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। একের পর এক লাশ উদ্ধার হচ্ছিল আর স্বজনদের আহাজারীতে ভারি হয়ে উঠছিল নদীর পার।

অপেক্ষমাণ স্বজনরা জানান, কারো ভাই, কারো বাবা, কারো বোন ছিলেন ডুবে যাওয়া লঞ্চে। রোববার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার কয়লাঘাট এলাকায় সাবিত আল আসাদ নামে একটি লঞ্চ ডুবে যায়।

সর্বশেষ খবর অনুযায়ী অনির্ধারিত সুত্রে জানা যায় ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। কোষ্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌ-বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করছে। যদিও এখন প্রর্যন্ত আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের পক্ষ থেকে মৃত্যের সংখ্যা নিশ্চিত করা হয়নি। তবে কয়েকটি সংস্থা একসাথে কাজ করায় আলাদা আলাদাভাবে লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে গতকাল ৫টি মরদেহ উদ্ধার হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com