রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

রশিদপুর কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্টে মধ্যরাতে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক: বাহুবল উপজেলার রশিদপুর কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্টে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অল্পের জন্য বড় ধরণের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পেয়েছে গুরুত্বপুর্ণ এ স্থাপনা। তারপরও বিপুল পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টায় দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে । মূহুর্তেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের বিকট শব্দে আতঙ্কগ্রস্থ আশ-পাশের বাড়ি-ঘরের হাজার নারী-পুরুষ রাস্তায় বেরিয়ে আসেন। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে। এর আগে কর্তৃপক্ষের নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করা হয়। প্রায় দেড় ঘন্টা প্রাণপণ চেষ্টার পর রাত পৌণে ১ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। সূত্র জানায়, প্লান্টের ‘বার্নফিড’ থেকে আগুণের সূত্রপাত ঘটে থাকতে পারে।

রশিদপুর কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্টের জেনারেল ম্যানেজার রওনকুল ইসলাম বলেন, ‘কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তাৎক্ষনিকভাবে তা বলা যাচ্ছে না। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত রিপোর্টের পরই সবকিছু জানা যাবে।’

হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শিমুল মোঃ রাফি বলেন, ‘খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস থেকে ২টিসহ শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের ৬টি ইউনিট এক যোগে কাজ করে। প্রায় দেড়ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। ধারণা করা হচ্ছে বার্নফিড থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি।’

এদিকে, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শণ করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার। তিনি জানান, তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। মূলত শোধনাগারের বর্জ্যরে মধ্যে আগুন জ্বলছিল। তবে ফায়ার সার্ভিসের দক্ষতার কারনে বড় ধরণের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com