রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

মৌলভীবাজরে হাটবাজার সুপার শপকে ভোক্তার জরিমানা

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের হাটবাজার সুপার শপকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

মঙ্গলবার (১৩ এিেপ্রল) একজন ভোক্তার অভিযোগের পরিপেক্ষিতে এই প্রতিষ্টানটিকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার দায়ে জরিমানা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, পণ্যের গাঁয়ে খুচরা বিক্রিয় মূল্য লেখা ছিলো চারশ টাকা এই পণ্যটির মূল্য ক্রেতা ৪শ ২৫টাকা দিয়ে ক্রয় করেন। ঐ ভোক্তা হাটবাজার সুপার শপের বিরোদ্ধে অতিরিক্ত দাম নেওয়ায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার অফিসে অভিযোগ দায়ের করেন।

ভোক্তা অদিকার সংরক্ষণ অফিস অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি নিষ্পত্তির লক্ষে মৌলভীবাজার জেলা কার্যালয়ে বাদী সৈয়দ উসামা ও বিবাদী হাটবাজার সুপার শপের মালিক জাহেদুল করিমকে নিয়ে শুনানী অনুষ্টিত হয় । হাটবাজার সুপার শপের মালিক ভোক্তার অভিযোগ স্বীকার করে নেন।

অভিযোগটির সত্যতার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে হাটবাজার সুপার শপকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইন অনুযায়ী জরিমানার ২৫ভাগ অভিযোগ দায়েরকারী ভোক্তা সৈয়দ উসামাকে প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com