মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুনারুঘাটে সড়ক দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দূর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার রাণীগাঁও ইউনিয়নের পারকুল গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত কিশোর নাঈম আহমেদ (১৬) ওই গ্রামের কাজল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে পাওয়া, নাঈম আহমেদ সকালে বাড়ী হইতে চুনারুঘাটের উদ্যেশ্যে রওয়ানা দেয়। তখন সে পারকুলের রাস্তার মুখে আসলে একটি টমটম নাঈমকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চুনারুঘাট থানা ওসি (তদন্ত) চম্পক দাম এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com