বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে প্রশাসনের অভিযান

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

এসময় উপজেলার আমুরোড বাজার, রাজার বাজার, রানিরকোর্ট বাজার, কাঁচুয়া বাজারসহ এলাকার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে স্বাস্থবিধি না মানায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন- ২০১৮ এর ২৫ (২) ধারায় ৫টি মামলায় ২৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় করোনা ভাইরাস সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ করেন উপজেলা প্রশাসন। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। করোনা ভাইরাস সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ করেন উপজেলা প্রশাসন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com