রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চট্টগ্রামে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৪

তরফ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে একটি কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন এক পুলিশ সদস্যসহ কয়েকজন শ্রমিক।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাশঁখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজিজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। ঢাকাটাইমসকে আজিজুল ইসলাম বলেন, বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহতের সংখ্যা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না।

জানা গেছে, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ের জন্য আন্দোলন করার সময় বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ তা আদায়ে অস্বীকৃতি জানালে আন্দোলন করতে থাকে শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ আন্দোলন থামানোর চেষ্টা করলে এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই চারজন নিহত হন । আহত হন এক পুলিশসহ আরও অনেকে। আহতদের উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নেয়া হয়।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখনো ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com