রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাহুবলে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবলে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-৯ এর সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল। শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মূর্তিসহ তাদেরকে আটক করা হয়।

এসময় বাহুবল উপজেলার সদর ইউনিয়নের উত্তরসুর গ্রামের সানু মোল্লার বসতঘর থেকে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব।

আটককৃতরা হলেন- উপজেলার উত্তরসুর গ্রামের মো. সানু মিয়া ওরফে সানু মোল্লা ( ৫৫ ) ও মো. হারুন মিয়া ( ৪৩ )।

র‍্যাব-৯ এর সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের এএসপি কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, কষ্টিপাথরের মূর্তিসহ দুইজনকে আটক করা হয়েছে। মূর্তিটির ওজন ১১ কেজি। যার বাজার মূল্য আনুমানিক কোটি টাকা হবে। শনিবার সকালে আটককৃত দুই জনকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com