রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লকডাউন এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাব

তরফ নিউজ ডেস্ক : করোনা সংক্রমণ রোধে চলমান ‘সর্বাত্মক লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাব দিয়েছে জাতীয় পরামর্শক কমিটি। তবে সরকার এ নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি। আগামী ১৯শে এপ্রিল সরকারি সিদ্ধান্ত জানা যেতে পারে। শনিবার জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সূত্র জানায়, আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন রাখার পরামর্শ দিয়ে একটি প্রস্তাব দেয়া হয়েছে সরকারের কাছে। চলমান লকডাউনের বিষয়ে পর্যালোচনা সভার পর পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে গত ৫ই এপ্রিল থেকে ১১ই এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য গণপরিবহন চলাচল বন্ধসহ বিধিনিষেধ আরোপ করে ১৮ দফা নির্দেশনা দেয় সরকার। পরে গণপরিবহন অর্ধেক আসনে যাত্রী বহনের শর্ত দিয়ে চালুর অনুমতিও দেয়া হয়। খোলা হয় ব্যবসাপ্রতিষ্ঠান, শপিংমল।

করোনা পরিস্থিতি ক্রমে অবনতি হওয়ায় ১৪ থেকে ২১শে এপ্রিল পর্যন্ত সারা দেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। লকডাউন চলাকালে দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে টানা দুই দিন। যদিও গত কয়েক দিন ধরে শনাক্ত রোগীর সংখ্যা কম। বলা হচ্ছে লকডাউনের কারণে নমুনা কম দেয়ায় শনাক্ত রোগী কমছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com