বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

‘সর্বাত্মক লকডাউন বাড়ল আরও এক সপ্তাহ’

তরফ নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিশেষজ্ঞদের পরামর্শে সারা দেশে সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আজ সোমবার দুপুরে সচিবদের সভায় এ সিদ্ধান্ত হয়।

এর আগে লকডাউন বাড়ানো হতে পারে বলে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে জীবন ও জীবিকার প্রয়োজনে ঈদের আগে শিথিল করা হতে পারে বলেও আভাস দিয়েছেন ক্ষমতাসীন দলের এই নেতা।

চলমান কঠোর লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে সোমবার সকালে বিবৃতি দেয় দেশে করোনা বিস্তার রোধে গঠিত জাতীয় কারিগরি কমিটির বিশেষজ্ঞরাও। পরিস্থিতির ঊর্ধ্বগতি নিয়ে টেকনিক্যাল কমিটির ৩১তম অনলাইন বৈঠকে এই সুপারিশ তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয় কারিগরি পরামর্শক কমিটি কমপক্ষে দুই সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন সুপারিশ করেছিল। সরকার ইতোমধ্যে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে। কমিটি এতে সন্তোষ প্রকাশ করে। যদিও বৈজ্ঞানিকভাবে ২ সপ্তাহের কম লকডাউনে কার্যকর ফলাফল আশা করা যায় না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com