বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান

সিলেটে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে মামলা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) বিকেলে কোতোয়ালি মডেল থানায় নুরের বিরুদ্ধে মামলাটি করেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য কিশওয়ার জাহান সৌরভ।

সৌরভ বলেন, নুর ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের কেউ প্রকৃত মুসলমান না এবং প্রকৃত মুসলমানেরা আওয়ামী লীগ করতে পারেন না- এমন মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। সামাজিক মাধ্যমে এধরনের উস্কানিমূলক ও বিভ্রান্তিমূলক বক্তব্য দেয়ায় সমাজে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছি।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, নুরের বিরুদ্ধে একটি এজাহার দেয়া হয়েছে। পুলিশ তা আমলে নিয়ে অভিযোগটি তদন্ত করে দেখছে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল নিজের ফেসবুক পেজে লাইভে এসে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন ‘আওয়ামী উগ্রবাদীরা আলেম ওলামাদের নিয়ে যে বিদ্বেষ ছড়াচ্ছে, ফেসবুকে লেখালেখি করছে এবং তাদের চরিত্র হননের চেষ্টা করছে তারা কখনও মুসলমান হতে পারে না। এদের কোনো ঈমান নেই। প্রকৃত পক্ষে এরা একটাও ঈমানদার না। কোনো প্রকৃত মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না। মুসলমানদের উচিত আওয়ামী লীগ ত্যাগ করা।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com