রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পত্নীতলায় ছিন্নমূল মানুষের সাথে ইফতার করলেন পুলিশ সদস্যরা

মোঃ মাজেদ আলী, পত্নীতলা (নওগাঁ): পত্নীতলায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বর মসজিদ এলাকায় থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার শতাধিক ছিন্নমূল মানুষের সাথে এক কাতারে বসে ইফতার করেন পুলিশ সদস্যরা।

এসময় ইফতার মাহফিলে পতœীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ এর নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত হাবিবুর রহমান ও এসআই জিল্লুর রহমান সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী, নৈশ প্রহরী, সাধারণ ও খেটে খাওয়া ছিন্নমূল মানুষ উপস্থিত ছিলেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ জানান, করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ১ম রোজা থেকে শুরু হওয়া লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। এ কারনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপজেলার প্রতিটি প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদেরকে নাওয়া-খাওয়া সবই করতে হচ্ছে চেকপোস্টেই।

পুলিশ সদস্যরা রোজা রেখে সারাদিন ডিউটি করার পর পরিবার-পরিজনদের সঙ্গে ইফতার করার সৌভাগ্যটাও হয় না। পুলিশ সদস্যরা স্বজনদের ছেড়ে রাস্তায় বসেই ইফতার করেন। এসময় পণ্যবাহী গাড়িচালক, পথচারী, নৈশ্য প্রহরী, ছিন্নমূল মানুষকে সাথে নিয়ে ইফতার করছেন তারা। পুলিশের এই ভালবাসা ও প্রাণবন্ত মেহমানদারী ইফতারীতে খুশি সাধারণ মানুষ।

এদিকে পুলিশের এমন মহৎ কাজের প্রশংসা করেছেন সুধিজনরা। তারা মনে করেন এতে সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে সুন্দর একটি মেলবন্ধন তৈরী হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com