রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শায়েস্তাগঞ্জে অস্ত্রসহ সিএনজি চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অস্ত্রসহ সিএনজি অটোরিকশা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বুধবার (২১ এপ্রিল) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরানবাজার এলাকা থেকে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের প্রধান মো. আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভালবার, দুটি গুলি ও ৫ টি ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার ৫ সহযোগীকে হবিগঞ্জের বিভিন্ন জায়গা হতে গ্রেপ্তার করা হয়েছে। তালেবের সহযোগীদের কাছ থেকে ৪ টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে।

তার দেয়া তথ্যর উপর ভিত্তি করে মাধবপুর থানা এলাকা হতে একটি সিএনজি এবং দুইজন আসামি গ্রেপ্তার করা হয়। বাকি তিনজন আসামিকে হবিগঞ্জের বাহুবল এবং মৌলভীবাজার সদর থানা হতে তিনটি চোরাই সিএনজিসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের মো. আব্দুল শহিদের ছেলে মো, আবু তালেব (৪৫), হবিগঞ্জ সদর উপজেলার মৃত আবুল হকের ছেলে ফজলু মিয়া (৫০), হবিগঞ্জ সদর উপজেলার রজবপুর গ্রামের দরবেশ আলীর ছেলে ফজলু মিয়া (৩৫), হবিগঞ্জে বাহুবল উপজেলার নন্দনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে ইব্রাহিম আহম্মেদ সুজন (২২), নবীগঞ্জ উপজেলার বনগাও গ্রামের মৃত মায়া উদ্দিনের ছেলে মো. বদরুজ্জামান (২৩), নবীগঞ্জ উপজেলার বুড়িনাও গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে সাইদ মিয়া (৩৫)।

সিলেট র‍্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ শায়েস্তাগঞ্জের কমান্ডার এএসপি কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আবু তালেব বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ১৪ টির বেশি মামলা রয়েছে। সিলেট বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার তালেবের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com