রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে সংঘর্ষে বৃদ্ধ নিহত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট আহম্মদাবাদ ইউপির রাণীকোর্ট গ্রামে সংঘর্ষে মোঃ আবু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ আলমগীর মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছেন। নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত আমজাদ শেখের পুত্র।

স্থানীয় সূত্রে পাওয়া, নিহতের ভাগিনা ফজলু মিয়ার ফিসারির মাটি কাটা নিয়ে আবু মিয়ার সাথে বাকবিতণ্ডা হলে মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে স্থানীয় মুরুব্বিরা মিমাংসায় রানীকোর্ট বাজারে সালিশ বৈঠক বসলে সেখানে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে আবু মিয়াসহ বেশ কয়েকজন আহত হন। বুধবার (২১এপ্রিল) ভোরে মোঃ আবু মিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী আশরাফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com