শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুক্তির বাকি ভ্যাকসিন দ্রুত পেয়ে যাবে বাংলাদেশ: দোরাইস্বামী

তরফ নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় ভারতের কাছ থেকে ৭০ লাখ ভ্যাকসিন নেওয়ার চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ খুব দ্রুত বাকি করোনার ভ্যাকসিনগুলো পেয়ে যাবে।

চারদিনের ভারত সফর শেষে বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন হয়ে সড়ক পথে ঢাকায় ফেরার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দুই দেশের সম্পর্ক অনেক উন্নত। কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য দুই দেশের সম্পর্কে বাধা পড়বে না। এ মুহূর্তে ভারতে নিজেদেরই টিকার সংকট রয়েছে। উৎপাদন বাড়ানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশেও টিকা সরবরাহ করা হবে।

বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। এ কারণেই অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে বেশি ভ্যাকসিন সরবরাহ চুক্তি করা হয়েছে। চুক্তি অনুযায়ী, বাকি ভ্যাকসিনগুলো ক্রমান্বয়ে সরবরাহ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সফর শেষে দোরাইস্বামী সস্ত্রীক চেকপোস্টে পৌঁছালে তাদের স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর এ আলম ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com