বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুনারুঘাটে গাড়ি উল্টে শ্রমিক নিহত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ইটভাঙার কাজ করতে গিয়ে মেশিন বহনকারী গাড়ি উল্টে আনোয়ার হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন উপজেলার সাটিয়াজুরি গ্রামের শাহিদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেন ইটভাঙার মেশিন বহনকারী গাড়িযোগে শ্রমিকদের সঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় কৃষ্ণপুর এলাকায় তাদের বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ওসি আশরাফ উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com