রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

রোববার থেকে শপিংমল-দোকানপাট খোলার অনুমতি

তরফ নিউজ ডেস্ক : আগামী রোববার (২৫শে এপ্রিল) থেকে শপিংমল ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা থাকবে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখা যাবে।
উল্লেখ্য, হঠাৎ করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় চলতি মাসের শুরুতে সারা দেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে সরকার। গত ১৪ই এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের কঠোর লকডাউন দেয়া হয়। এতে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন, শপিংমল-দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। করোনার সংক্রমণ ও মৃত্যু না কমায় লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। দ্বিতীয় দফায় গত ২১শে এপ্রিল শুরু হওয়া লকডাউন শেষ হবে ২৮শে এপ্রিল।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com