রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শায়েস্তাগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক: চলছে লকডাউন, তাই গণপরিবহণ বন্ধ। কিন্তু করোনাকালিন এ লকডাউনেও সিলেট-ঢাকা মহাসড়কে ডাকাতির জন্য প্রস্তুত ছিলেন তারা ৩ জন। কিন্তু প্রস্তুতি নিলেও সফল হতে পারলেন না। ধরা পড়লেন শায়েস্তাগঞ্জ থানা পুলিশের কাছে।

শনিবার (২৪ এপ্রিল) রাত আড়াইটায় উপজেলার তালুগড়াই মড়রাগামী রাস্তার ২ নং ব্রিজের নিচে থেকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা তিন জন। এসময় তাদের আটক করে পুলিশ।

আটক তিনজন হলেন- হবিগঞ্জ সদর উপজেলার ভাটি শৈলজুড়া গ্রামের মৃত খলিল মিয়ার পুত্র রনি মিয়া (২৭) শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের ওসমান আলীর পুত্র নাছিম মিয়া (৩৫) পুরাসুন্দা গ্রামের আলমগীর মিয়ার পুত্র সুজন মিয়া (২৮)।

এবিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) অজয় চন্দ্র দেব জানান, ডাকাতরা মড়রা এলাকাসহ ঢাকা সিলেট মহাসড়কে ডাকাতি করার জন্য মড়রাগামী রাস্তায় ২ নং কালভার্টের নিচে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে স্টিলের তৈরি ধারালো টিপ ছুরি, রামদা, ছারো, চিমটি ও রড উদ্ধার করা হয়ে। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com