বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

রোজাদার পথচারির মাঝে ইফতার বিতরণ করলেন আব্দুস শহীদ এমপি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলের প্রতি বছরের ন্যায় রোজাদার পথচারিদের মাঝে ইফতার বিতরণ করেছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। রোববার (২ মে) বিকেল ৫ টায় শ্রীমঙ্গলের শ্রীমঙ্গলের বিভন্ন সড়কে রোজাদার দরিদ্র পখচারিদের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।

এসময় শহরের কালীঘাট রোড, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল থানার সামনে, গদার বাজার রোড সহ পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো: আব্দুস শহীদ এমপি। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শামিম আহমদ, সাংগঠনিক সম্পাদক বদরুল আহমদ, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সুহেল, সাবেক আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক মামুন আহমেদ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাকির হোসেন টিপু, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সাবের আহমেদ, শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন, যুবলীগের মধু চৌবে প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com