শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

পারভেজ আলমসহ ১০৫ পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপারে পদোন্নতি

মনিরুল ইসলাম শামিম : বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদ মর্যাদায় পদোন্নতি দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছেন হবিগঞ্জ জেলার বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীসহ ১০৫ জন পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে রোববার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

সদ্য পদোন্নতিপ্রাপ্ত পারভেজন আলম চৌধুরী সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার কৃতি সন্তান।
একই সময়ে রোববার (২ মে) পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৭ জন কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

তাদের মধ্যে রয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নূরুল ইসলাম, ডিএমপির উপ-কমিশনার (এডমিন) মোঃ আনিসুর রহমান, ডিএমপির উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
এছাড়াও পদোন্নতি পেয়েছেন তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) হারুনুর রশিদ, পুলিশের বিশেষ শাখা এসবির পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান,পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক শেখ রফিকুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com