শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

কমলগঞ্জে ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: ভোক্তার বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলায় সচেতনতামূলক প্রচারণা ও বিশেষ অভিযান চলছে। সপ্তাহ ব্যাপী বিশেষ অভিযানে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ মে) সকালে জাতীয় ভোক্তা মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে ও আমর্স ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স এর সহযোগিতায় উপজেলার মুন্সিবাজার, হাসপাতাল রোড, শমসেরনগর রোড, মৌলভীবাজার রোড, কালেঙ্গা বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফলের দোকান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং, সচেতনতামূলক সভা ও মাস্ক বিতরণ করা হয়।

এসময় অভিযানে, মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয় করার তাকে রাখা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করাসহ বিভিন্ন অনিময়ের দায়ে মৌলভীবাজার রোড অবস্থিত মেসার্স সালাউদ্দিন ষ্টোরকে ১০ হাজার টাকা, শমসেরনগর রোড অবস্থিত কনিকা ফার্মেসীকে ২ হাজার টাকা, মুন্সিবাজারে অবস্থিত অলি ফার্মেসীকে ৫ শত টাকা, হাসপাতাল রোডে অবস্থিত প্রভাতী ফার্মেসীকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ টাকা জরিমানা ও তা আদায় করা হয়। ফলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের ক্রয় ভাউচার ও বিক্রয় মূল্য যাচাই করা হয়। বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নিয়মিত বাজার তদারকির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ ও সরবরাহ, ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয় এবং মূল্য স্থিতিশীল রাখার মাধ্যমে সঠিকভাবে পণ্য দ্রব্য ভোক্তা পর্যন্ত পৌঁছার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। উক্ত তদারকি কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরা।

পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাঁচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্নমানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com